খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বরুড়ায় দোয়া মাহফিল

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বরুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বরুড়া পৌরসভার ৮নং ওয়ার্ড অর্জুনতলায় এই দোয়া মাহফিল অনষ্ঠিত হয়।

বরুড়া পৌরসভার ৮নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে বরুড়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলী আজ্জমের বাড়িতে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি মো. কায়সার আলম সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, বরুড়া উপজেলা যুবদলের সভাপতি ও সাবেক পৌরসভা মেয়র মো. জসিম উদ্দিন পাটোয়ারী, বরুড়া উপজেলা মহিলা দলের নেত্রী এডভোকেট ডালিয়া রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন, পৌরসভা বিএনপির সদস্য ও ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো, নবী নেওয়াজ প্রমুখ।

এদিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনীর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত