ওরাই আপনজন সামাজিক সংগঠনের ইফতার মাহফিল

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বরুড়ায় ওরাই আপনজন সামাজিক সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সন্ধায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস আহমেদের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাশার ভূঁঞা, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. নিশাত সুলতানা, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন, বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, ডা. জামিল সিদ্দিকী, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার, বরুড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিন হোসেন, বরুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রীশু কুমার ঘোষ, বরুড়া উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেধাদ উদ্দিন, আগানগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শাখাওয়াত হোসেন, দৈনিক বরুড়া কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক তাসলিমা আক্তার, বরুড়া প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হাসেম, বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি ও ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, বরুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মো. জাকির হোসেনসহ অন্যান্য অতিথি ও ওরাই আপনজন সামাজিক সংগঠনের সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটি বরুড়া উপজেলা সভাপতি ফারুকুল ইসলাম। সভায় অতিথিরা বলেন, বরুড়া উপজেলায় সরকারি সহায়তার পাশাপাশি সামাজিক সংগঠনগুলোও বিভিন্র দুর্যোগে ভূমিকা পালন করছে। ওরাই আপনজন সামাজিক সংগঠন তাদের অন্যতম। করোনা মহামারি পরিস্থিতি থেকে শুরু করে সামাজিকভাবে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে বরাবরই এগিয়ে এসেছে সংগঠনটি। তাই সকলে সংগঠনটির উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত