পেট্রোলিয়াম ডিপো পরিদর্শন করলেন যুগ্ম সচিব ইশরাত রেজা

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বরুড়ায় অটোমেটেড পেট্রোলিয়াম ডিপো পরিদর্শন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মিজ ইশরাত রেজা।

আজ শনিবার বেলা ১১টায় বরুড়া উপজেলার মগবাড়ি পেট্রোলিয়াম ডিপো পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মিজ ইশরাত রেজা।

এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি, বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কুমিল্লা অটোমেটেড পেট্রোলিয়াম ডিপোতে জ্বালানি তেল গ্রহণ, বিতরণ ও মজুদের নিয়মিত তদারকি করা হয়। এছাড়া ডিপোতে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত