• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

গৃহায়ণ ও গণপূর্ত খাতে কোনো দুর্নীতি হবে না: গণপূর্ত মন্ত্রী

বরুড়া প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ৫২
logo

Photo

গৃহায়ণ ও গণপূর্ত খাতে কোনো দুর্নীতি ও অপব্যয় হবে না। এজন্য আমাদের সরকার তৎপর থাকবে। কোন অন্যায়কে তারেক রহমানের সরকার বরদাশত করবে না।

আজ শুক্রবার বিকেলে তাঁর নিজ এলাকা কুমিল্লার বরুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে জাকারিয়া তাহের সুমন এসব কথা বলেন।

বিগত সরকারের প্রধান ও কর্মকর্তারা এই মন্ত্রণালয়ের মাধ্যমে প্লট বরাদ্দে প্রশ্নবিদ্ধ হয়েছেন উল্লেখ করে জাকারিয়া তাহের বলেন, আমাদের অনেক কাজ কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, তাঁকে ধন্যবাদ। তিনি যেদিনই লিডার অব দ্য হাউস নির্বাচিত হয়েছেন, সেদিনই ঘোষণা করেছেন আমরা কোনো সরকারি প্লট বা শুল্কমুক্ত গাড়ি নেব না। এটা আমার জন্য সুবিধা হয়েছে-অন্তত এ কাজের তদবির থেকে আমি মুক্ত থাকব।

তিনি আরও বলেন, আমার মাত্র দুদিন হয়েছে সরকারে বসেছি। মূল্যায়ন হবে কোন কোন প্রজেক্টগুলো বেশি দরকারি এবং কোনগুলো দরকারই নয়। আমরা চেষ্টা করব যেন কোন অপব্যয় না হয়।

জাকারিয়া তাহের কুমিল্লা-৮ বরুড়া আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয় লাভ করেন। নির্বাচিত হওয়ার পর নিজ এলাকায় প্রথমবার গেলে বরুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে বরুড়া উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। তিনি কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য। বরুড়া উপজেলা প্রতিষ্ঠার পর এ আসন থেকে তিনি প্রথমবারের মতো মন্ত্রী হন।

বিকেল তিনটা ৩০ মিনিটে বরুড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে ওই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. জুনাব আলী, উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সহ সভাপতি ও বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির পাটোয়ারী, বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সিনিয়র সহ সভাপতি ও বরুড়া পৌরসভা সাবেক মেয়র মো. জসিম উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বরুড়া পৌরসভা যুব দলের আহবায়ক আক্তার হায়দার, যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন চৌধুরী, নাসির উদ্দিন, বরুড়া উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক লিটন পন্ডিত, সাংগঠনিক সম্পাদক মো. তাজিরুল ইসলাম, বরুড়া পৌরসভা ছাত্র দলের সভাপতি তৌকির আলম পাবেল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাদ্দাম, বরড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাফিন আহমেদ, সিনিয়র সহ সভাপতি ইমন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিন বরুড়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মারধরের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার পদ দুই মাসের জন্য স্থগিত

২

বধূয়া ফুড ভিলেজে শত পদের বাহারি ইফতার সর্বনিম্ন দাম ১০ ও সর্বোচ্চ ১৩৫০ টাকা

৩

গৃহায়ণ ও গণপূর্ত খাতে কোনো দুর্নীতি হবে না: গণপূর্ত মন্ত্রী

৪

ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ উচ্ছৃঙ্খলতা করলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা: ধর্মমন্ত্রী

৫

পাগলা কুকুরের কামড়ে আহত অন্তত ৩০

সম্পর্কিত

মারধরের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার পদ দুই মাসের জন্য স্থগিত

মারধরের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার পদ দুই মাসের জন্য স্থগিত

৬ ঘণ্টা আগে
বধূয়া ফুড ভিলেজে শত পদের বাহারি ইফতার
সর্বনিম্ন দাম ১০ ও সর্বোচ্চ ১৩৫০ টাকা

বধূয়া ফুড ভিলেজে শত পদের বাহারি ইফতার সর্বনিম্ন দাম ১০ ও সর্বোচ্চ ১৩৫০ টাকা

৭ ঘণ্টা আগে