নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৬ মে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগদান করবেন। শনিবার বেলা ১১ টা ৩০ মিনিটে তিনি ওই পথসভায় বক্তব্য রাখবেন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, কুমিল্লা-৮ ( বরুড়া) আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের উদ্যোগে ওই পথসভা হচ্ছে। পথসভায় কুমিল্লার বরুড়া, লাকসাম, লালমাই , মনোহরগঞ্জ , চাঁদপুরের শাহরাস্তি ও কচুয়া উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। বরুড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ওই সভা হবে। ইতিমধ্যে বরুড়া উপজেলা বিএনপি এ নিয়ে প্রস্তুতি সভা করেছে।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে বলা হয়, প্রধানমন্ত্রী ১৬ মে সকাল আটটা ৩০ মিনিটে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। এরপর যাত্রাপথে বেলা ১১ টা ৩০ মিনিটে তিনি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুরে বাজার মাঠে পথসভায় যোগদান করবেন। দুপুর ১২ টায় চাঁদপুরের শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার খোর্দ্দ খান পুনর্খনন উদ্বোধন করবেন। বেলা একটা ১৫ মিনিটে চাঁদপুর জেলার সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট বিশ^ খাল পুনর্খনন, বিকেল তিনটা ৩০ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামেলি কার্ড বিতরণ করবেন। এছাড়া বিকেল পাঁচটায় চাঁদপুর ক্লাবে চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।
বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন বলেন, ইতিমধ্যে দুইটি প্রস্তুতিসভা হয়েছে। এখন ইউনিয়নে ইউনিয়নে সভা হবে। অন্তত ২০ হাজার লোক জড়ো করব আমরা।
এদিকে কুমিল্লার বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বরুড়া উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর ১২টায় বরুড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি মো. কায়সার আলম সেলিমের সভাপতিত্বে প্রস্তুতি সভা হয়। এতে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল হক, আড্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাফর উল্লাহ চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. শাহ আলম, বরুড়া উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মামুন, সাধারণ সম্পাদক লিটন পন্ডিত, বরুড়া পৌরসভা ছাত্রদলের সভাপতি তৌকির আলম পাবেল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাদ্দাম, বরুড়া উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক কাজী মো. আলা উদ্দিন, বরুড়া পৌরসভা ছাত্রদল নেতা আল আমিন হায়দার, জিদান চৌধুরী, ইমন পাটোয়ারী প্রমুখ। সভায় তারেক রহমানের বরুড়ার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার সংলগ্ন পথসভা সফল করতে দলীয় নেতৃবৃন্দরা বিভিন্ন পরামর্শ প্রদান করেন।