বরুড়া কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কোরআন তেলওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শাফিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি মো. কায়সার আলম সেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোর্শেদ রাজু, সাধারণ সম্পাদক লিটন পন্ডিত, বরুড়া পৌরসভা ছাত্রদলের সভাপতি তৌকির আলম পাবেল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেন।

এদিন বিভিন্ন মাদ্রাসা থেকে কোরআন তেলওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বরুড়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. সালমান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত