পূর্তমন্ত্রীর সঙ্গে জাইকার প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও কুমিল্লা-৮ ( বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের সঙ্গে তাঁর দপ্তরে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুছি তমুহিদেুএর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার সকালে তাঁরা দেখা করেন।

সাক্ষাৎকালে জাইকার অর্থায়নে বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত খাতে বাস্তবায়িত এবং চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী এ সময় দেশের অবকাঠামো উন্নয়ন, সরকারি ভবন নির্মাণ এবং আধুনিক নগরায়নে জাইকার সহযোগিতার প্রশংসা করেন।

জাকারিয়া তাহের সুমন বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাইকা একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে।

বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে অবকাঠামো উন্নয়ন, টেকসই নগরায়ন এবং আধুনিক সরকারি স্থাপনা নির্মাণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত