বরুড়ায় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বরুড়া উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা আজ শনিবার বেলা ১১টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আসাদুজ্জামান রনির এতে সভাপতিত্বে করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বরুড়া থানা ভারপ্রাপ্ত মো. আজহারুল ইসলাম, বরুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাসিদুল ইসলাম, বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ।

এ সময় প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সফল করার লক্ষ্যে দায়িত্ব প্রাপ্ত অফিসারের দিক নির্দেশনা প্রদান করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত