বরুড়ার ২২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

উপজেলা পরিষদের অর্থায়নে বরুড়া উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি এসব সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা। বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেধাদ উদ্দিন, আড্ডা ওমেদিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল ওয়াদুদ মিয়াজী, পয়ালগাছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনাল হোসেন, বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল জলিল প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত