বরুড়া প্রতিনিধি

বরুড়ার শিলমুড়ী উত্তর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টায় বরুড়া উপজেলার শিলমুড়ী উত্তর ইউনিয়নের আমড়াতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি মো. কায়সার আলম সেলিম। বরুড়া উপজেলা বিএনপির প্রবাসী বিষয়ক সম্পাদক ও আমড়াতলী মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আবু সায়েমের সার্বিক সহযোগিতায় এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সহসভাপতি ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, বরুড়া উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক খন্দকার জাফর ইকবাল, শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবদুল মান্নান, শিলমুড়ী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. বাদল হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম বলেন, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরুড়ার উপজেলার জনসাধারণ বিপুল ভোটে জাকারিয়া তাহের সুমনকে এমপি হিসেবে বিজয়ী করে যে শ্রম ও সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, তিনি বলেন খুব দ্রুত আমাদের বরুড়াকে নিয়ে একটি উন্নয়নের রোল মডেলে রূপান্তর করতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন যা খুব শীঘ্রই বাস্তবায়ন হবে তাই বিএনপির প্রতিটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের এলাকায় সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান। এসময় শিলমুড়ি উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন এলাকার মানুষের বিপুল সমাগম হয়। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।