• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

বরুড়ায় ২৭ মামলার আসামি মনির ডাকাত ও মাদক মামলার আসামি তাঁর ছেলে গ্রেপ্তার

বরুড়া প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১২: ০২
logo

Photo

কুমিল্লার বরুড়ায় ২৭ মামলার আসামি কথিত ডাকাত মনির হোসেন প্রকাশ মইন্যা ডাকাত ও তাঁর ছেলে পাঁচটি মাদক মামলার আসামি মাঈন উদ্দিন প্রকাশ শুভকে গ্রেপ্তার করেছে বরুড়া থানা পুলিশ। তাঁদের গ্রেপ্তারের খবরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

গতকাল রোববার বিকেলে উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বরুড়া থানার এএসআই হাতেম মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার হওয়া মনিরের বাড়ি উপজেলার চিতড্ডা ইউনিয়নের ভঙ্গুয়া গ্রামে। তাঁর বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে মোট ২৭টি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে চারটি জিআর গ্রেপ্তারি পরোয়ানা এবং পাঁচ বছরের সাজা পরোয়ানা রয়েছে। তাঁর ছেলে মাঈন উদ্দিন প্রকাশ শুভর বিরুদ্ধেও পাঁচটি মাদক মামলা রয়েছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক ও ছিনতাইয়ের মামলা রয়েছে। আগামীকাল তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, মনির ডাকাত ও তাঁর ছেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। তাঁদের গ্রেপ্তারের খবরে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁরা এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চৌদ্দগ্রামে শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী এআইএস কার্নিভালের উদ্বোধন

৩

বরুড়ায় ২৭ মামলার আসামি মনির ডাকাত ও মাদক মামলার আসামি তাঁর ছেলে গ্রেপ্তার

৪

ভাষা সৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের ১৪১তম জন্মবার্ষিকী আজ

৫

অধ্যাপক আবদুল মজিদ কলেজে পাসের হার ৭৩.২৩

সম্পর্কিত

চৌদ্দগ্রামে শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চৌদ্দগ্রামে শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

৪ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী এআইএস কার্নিভালের উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী এআইএস কার্নিভালের উদ্বোধন

৪ ঘণ্টা আগে
ভাষা সৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের ১৪১তম জন্মবার্ষিকী আজ

ভাষা সৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের ১৪১তম জন্মবার্ষিকী আজ

৫ ঘণ্টা আগে

১৮ ঘণ্টা আগে