• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চৌদ্দগ্রাম

চৌদ্দগ্রামে শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১২: ৪১
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১২: ৪২
logo

চৌদ্দগ্রামে শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১২: ৪১
Photo

কুমিল্লার চৌদ্দগ্রামে আবাসিক হাফেজিয়া মাদ্রাসার দুই শিশুশিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগে হাফেজ কবির (৩৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাতে উপজেলার কাশিনগর বাজারের বিজলী বাসস্ট্যান্ড সংলগ্ন কাশিনগর মারকাজুল উলুম হাফেজিয়া মাদরাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাদরাসার হেফজ বিভাগের দুই আবাসিক শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে এবং বিভিন্ন প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করে আসছিলেন শিক্ষক হাফেজ কবির। লোকলজ্জা ও প্রাণনাশের ভয়ে শিশুরা এতদিন বিষয়টি গোপন রাখে। সম্প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে গেলে তারা পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়।

বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী শিশুদের পরিবার, অন্য অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এর প্রতিবাদে রোববার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী। এ সময় তাঁরা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি বিশেষ দল রাতে কাশিনগর বাজারের বিজলী বাসস্ট্যান্ড এলাকায় এসে ওই মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চৌদ্দগ্রামে শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী এআইএস কার্নিভালের উদ্বোধন

৩

বরুড়ায় ২৭ মামলার আসামি মনির ডাকাত ও মাদক মামলার আসামি তাঁর ছেলে গ্রেপ্তার

৪

ভাষা সৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের ১৪১তম জন্মবার্ষিকী আজ

৫

অধ্যাপক আবদুল মজিদ কলেজে পাসের হার ৭৩.২৩

সম্পর্কিত

৪ ঘণ্টা আগে

৫ ঘণ্টা আগে

১৮ ঘণ্টা আগে