• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

বরুড়ায় চার বন্ধুর হাতে কিশোর খুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ২০: ১৪
logo

বরুড়ায় চার বন্ধুর হাতে কিশোর খুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৬, ২০: ১৪
Photo

কুমিল্লার বরুড়ায় চার বন্ধুর হাতে বন্ধু রাকিব হোসেন (১৬) নির্মমভাবে খুন হয়েছে। গত শুক্রবার রাত সোয়া আটটার দিকে দেওড়া নামক স্থানে রাকিবের বাড়ি সংলগ্ন রাস্তার ওপর তাকে কুপিয়ে আহত করা হয়। আজ মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহত রাকিব দেওড়া এলাকার রাজমিস্ত্রী ইব্রাহীমের বড় ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফারহান ও তার বন্ধুদের জুয়া খেলার তথ্য প্রকাশ এবং রড চুরির তথ্য প্রকাশ করায় তাকে হত্যা করা হয়েছে।

জানা গেছে, অভিযুক্ত ফারহানসহ (১৬) তার বন্ধুরা রাকিবকে ডাব খাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। ওই সময় তার সহযোগীরা রাস্তার ওপরে অবস্থান করছিল। কিছুক্ষণ পরেই তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ফারহান দা দিয়ে রাকিবের ঘাড়ের মধ্যে কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় রাকিব দৌড়ে এসে তার মায়ের সামনে পড়ে যায়। ওই সময় রাকিব তার মায়ের কাছে ফারহান ও তার বন্ধুরা তাকে দা দিয়ে কুপিয়েছে বলে জানায়।

তার মায়ের চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠিয়ে দেন। ঢাকায় একটি হসপিটালে চারদিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাকিব মারা যায়।

প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম জানান, ফারহানসহ আরো চারজনকে বাড়ির সামনে রাস্তার ওপরে কথা বলতে দেখেছেন। এর কিছুক্ষণ পরেই এ ঘটনা ঘটেছে। এর মধ্যে আবির নামের একজন আসামি গতকাল সোমবার রাতে দেশ ত্যাগ করে সৌদি আরব চলে গেছে।

রাকিবের মা বলেন, হামলার পরেই রাকিব দৌড়ে এসে তার সামনে পড়ে যায়। ওই সময় কারা হামলা করেছে বিষয়টি তাকে জানায়। ওই সময় তার মা বাবার শার্ট দিয়ে কাটা স্থানে চেপে ধরে স্থানীয়দের সহায়তা হাসপাতালে নিয়ে যান।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঢাকা থেকে লাশ নিয়ে আসলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বরুড়ায় চার বন্ধুর হাতে কিশোর খুন

২

বরুড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

৩

দাউদকান্দিতে পৃথক ঘটনায় ৫ জন গ্রেপ্তার

৪

চৌদ্দগ্রামে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

৫

মনোহরগঞ্জে শিক্ষার্থীদের নৈতিকতা গঠনে সভা ও কুইজ

সম্পর্কিত

বরুড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

বরুড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

২ ঘণ্টা আগে