বরুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষে বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন’ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১২টা ৩০মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার ডুলাহাজরায় গাছ রোপন করেন। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো বরুড়া উপজেলা প্রশাসন প্রশাসন কর্তৃক ওই কর্মসূচির শুভ উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি।

এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী নেওয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, বরুড়া পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিন বরুড়া উপজেলা পরিষদ চত্বরে ফলজ গাছের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত