বরুড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বরুড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল তিনটায় বরুড়া পৌর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকতার্ আসাদুজ্জামান রনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির পাটোয়ারী, বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাফর আহমেদ খন্দকার, বরুড়া পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মো. জাকির হোসেন, বরুড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন চৌধুরী।

এদিন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল (বালক—বালিকা) উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় মুগগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল নয়নতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়, করিয়াগ্রাম ও চোত্তাপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিশুদেরকে সঠিক শিক্ষা দিতে হবে। প্রত্যেকটা শিক্ষককে দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলতে পারলে মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব হবে। পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিশুকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পারদর্শী হতে হবে সেজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে নির্দেশনা দেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত