• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

বরুড়ায় বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মো. শরীফ উদ্দিন, বরুড়া
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৭: ৩৩
logo

Photo

বরুড়ায় বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বরুড়া উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বরুড়া উপজেলা ও পৌরসভার ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল। এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোর্শেদ রাজু, সহসভাপতি মোস্তফিজুর রহমান মামুন, বরুড়া পৌরসভা ছাত্রদলের সভাপতি তৌকির আলম পাবেল, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাফিন আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া তাহের সুমন আলোচনার শুরুতে ফ্যামিলি কার্ড, ও কৃষি কার্ড নিয়ে বিস্তারিত তুলে ধরেন

তিনি বলেন, দেশ গড়ার প্রধান শক্তি হচ্ছে তরুণ সমাজ। তরুণদের উচ্চশিক্ষা নিশ্চিত করা, কারিগরি জ্ঞান বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিই হবে আমাদের রাজনীতির মূল লক্ষ্য। শিক্ষিত ও দক্ষ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। তিনি আরও বলেন, ‘মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি। এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

বরুড়ার সার্বিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বরুড়ার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে বিএনপি সবসময় কাজ করে যাবে। কর্মশালায় বক্তারা ‘দেশ গড়ার পরিকল্পনা’ বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরে রাজনৈতিক সচেতনতা, সাংগঠনিক শৃঙ্খলা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে প্রশিক্ষণের গুরুত্বের ওপর আলোকপাত করেন।

এ সময় বরুড়া উপজেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা সিটি করপোরেশন, পানি উন্নয়ন বোর্ড ও সওজের কর্মকর্তাদের নিয়ে মনিরুল হক চৌধুরীর বৈঠক

২

লালমাই উপজেলা পোস্ট অফিস স্থাপনের দাবিতে স্মারকলিপি পেশ

৩

ব্রাহ্মণপাড়ায় ভরাট ও দখলকৃত খাল পুনরুদ্ধার করা হবে: এমপি জসিম

৪

চান্দিনায় ভিজিডির বস্তা ভর্তি পঁচা চাল

৫

পুরোনো সংবিধানের কথা বললে ফ্যাসিস্ট হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে: নাহিদ

সম্পর্কিত

কুমিল্লা সিটি করপোরেশন, পানি উন্নয়ন বোর্ড ও সওজের কর্মকর্তাদের নিয়ে মনিরুল হক চৌধুরীর বৈঠক

কুমিল্লা সিটি করপোরেশন, পানি উন্নয়ন বোর্ড ও সওজের কর্মকর্তাদের নিয়ে মনিরুল হক চৌধুরীর বৈঠক

৪ ঘণ্টা আগে
লালমাই উপজেলা পোস্ট অফিস স্থাপনের দাবিতে স্মারকলিপি পেশ

লালমাই উপজেলা পোস্ট অফিস স্থাপনের দাবিতে স্মারকলিপি পেশ

১৮ ঘণ্টা আগে