বরুড়ার আলোচিত সমালোচিত ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান সরদার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. নাজমুল হাসান সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা একটার দিকে কুমিল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী খোশবাস চৌধুরী বাড়ির বাসিন্দা শাখাওয়াত হোসেন শিপন বলেন, চেয়ারম্যান নাজমুল হাসান সরদারের ব্রিকস ফিল্ড থেকে দাদনের ভিত্তিতে ইট ক্রয় করি। কিন্তু পরবর্তীতে নির্ধারিত ইট সরবরাহ করেননি তিনি। একই সঙ্গে টাকাও ফেরত দেননি। এ ঘটনায় ২০২৫ সালে বরুড়া থানায় একটি মামলা দায়ের করি।

চেয়ারম্যান নাজমুলের সহধর্মিনী বলেন, আমার স্বামী গত চার দিন ধরে অসুস্থ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুর ১২টার দিকে আমি বাসায় আসি। পরে জানতে পারি, নাজমুলকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত