বরুড়ায় উৎসব মুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

মো. শরীফ উদ্দিন, বরুড়া
Thumbnail image

কুমিল্লার বরুড়ায় উৎসব মূখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-৮ বরুড়া আসনে ১০৫ টি কেন্দ্রে সকাল সাড়ে সাতটায় এক যোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোটাররা নির্ধারিত সময়ে লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগ করেন। বেলা বাড়ার সাথে সাথে মহিলা ভোটারের পাশাপাশি পুরুষ ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। এদিন তলাগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্র, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, দিগলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এগারো গ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সরাপতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, বাতাইছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, দরগারনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, আগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, আগানগর ডিগ্রী কলেজ কেন্দ্র, কেমতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র, শাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র, বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কাসেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ছড়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পর্যবেক্ষণ করে জানা যায় ভোটারদের সর্বোচ্চ উপস্থিতি।

এসময় নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন ভোটার জানান বিগত ১৫ বছর আওয়ামীলীগ সরকারের স্বৈরাচারী ও স্বেচ্ছাচারিতার কারনে ভোটের অধিকার হারিয়েছি, আজ ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ঘর থেকে সাধারণ ভোটাররা নিজের ভোটটি হাসিমুখে দিতে পেরে অত্যন্ত খুশি। এদিন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। দুপুর ১২.৪৫ মিনিটে খোশবাস উত্তর ইউনিয়নের শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় দুই শতাধিকের উপরে পুরুষ ও মহিলা ভোটারের উপস্থিতি। এদিন সকাল ৯টায় সোনাইমুড়ী কেন্দ্রে ভোট প্রদান করেন কুমিল্লা দ. জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন, সকাল ৯.৩০ মিনিটে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ড. ইরফান বিন তোরাব আলী। এদিন আইনশৃঙ্খলার সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসাদুজ্জামান রনি, বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি সহ পুলিশের সদস্যরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত