বরুড়া পৌরসভার সড়কের যাচ্ছেতাই অবস্থা, ভোগান্তি চরমে

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বরুড়া পৌরসভার সড়কের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে। সড়কের কোথাও খানাখন্দ। কোথাও সড়ক দেবে গেছে। কোথাও বালু উড়ে। পৌরবাসী দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।

গতকাল বিকেলে বরুড়া পৌরসভার বিভিন্ন এলাকা সরেজমিনে গিয়ে দেখা গেছে, পৌরসভার ৯টি ওয়ার্ডের বেশির ভাগ সড়কে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। পৌরসভার ৭নং ওয়ার্ডের কাসেড্ডা মহেশপুর সড়ক, ৬নং ওয়ার্ডের হুরুয়া কসামী সড়ক, কাসেড্ডা জয়নগর সড়ক, ৪ নং ওয়ার্ডের শালুকিয়া নয়নতলা এলাকা, ৫নং ওয়ার্ডের জিনসার লতিফপুর-হুরুয়া সড়কসহ প্রতিটি এলাকায় উন্নয়নের ছোঁয়া না লাগায় সড়কের বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে।

বরুড়া পৌরসভার কাসেড্ডা মধ্যম পাড়া স্থানীয় চায়ের দোকানে চা খাওয়া অবস্থায় কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ২০১০ সালে বাহাদুরুজ্জামান বাহাদুর মেয়র থাকাকালীন সময়ে কসামী প্রধান সড়ক থেকে কাসেড্ডা জয়নগর পর্যন্ত পুনরায় সংস্কার হয়। এরপর দীর্ঘ ১৫ বছর ধরে এ সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। বিগত সময়ে এ সড়ক দিয়ে বরুড়া বাজার থেকে মহেশপুর ও খোশবাস উত্তর ইউনিয়নমুখী সাধারণ মানুষ সিএনজি চালিত অটোরিকশা দিয়ে যাতায়াত করত। বর্তমানে সড়কটি সংস্কারের অভাবে সাধারণ পথচারী স্কুলগামী শিক্ষার্থী, সহ ডেলিভারি ও অসুস্থ রোগীদের হসপিটাল যাতায়াতে মারাত্মক ভাবে সমস্যা হচ্ছে। এলাকাবাসী জানান সড়কটি অতিদ্রুত মেরামত করলে সাধারণ মানুষ উপকৃত হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত