• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

শিক্ষার্থী লাবিবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরুড়া প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ২২: ১২
logo

Photo

কুমিল্লার বরুড়ায় সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী তাহমিদ মৃধা লাবিবের ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় বরুড়া উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাদবা তালাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে এই নৃশংস হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, মেধাবী এই শিক্ষার্থীর ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় তাঁরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি প্রদানের জোর দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজীব দত্ত, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক তপন কৃষ্ণ বনিকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনির সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদান করেন। ইউএনও তাঁদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি মাননীয় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের দৃষ্টিগোচর হয়েছে এবং তিনি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনার জন্য নির্দেশনা দিয়েছেন।

উল্লেখ্য, কুমিল্লার বরুড়া উপজেলায় সম্প্রতি সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ মৃধা লাবিবকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি করেছে। স্থানীয়রা মনে করছেন, এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করা হলে এলাকায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটতে পারে এবং শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

গ্যাস সংকট নিরসন নিয়ে বাখরাবাদের এমডির সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

২

শিক্ষার্থী লাবিবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৩

আদালতে তোলা হয়েছে তনু হত্যা মামলার আসামি হাফিজুরকে

৪

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

৫

চান্দিনায় নৈতিক শিক্ষা বিষয়ক সেমিনার

সম্পর্কিত

গ্যাস সংকট নিরসন নিয়ে বাখরাবাদের এমডির সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

গ্যাস সংকট নিরসন নিয়ে বাখরাবাদের এমডির সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

১ ঘণ্টা আগে

২ ঘণ্টা আগে
চান্দিনায় নৈতিক শিক্ষা বিষয়ক সেমিনার

চান্দিনায় নৈতিক শিক্ষা বিষয়ক সেমিনার

২ ঘণ্টা আগে