• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

জামায়াত প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ, আহত ৫

বরুড়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ২১
logo

Photo

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল আলম হেলালের গাড়িবহরে হামলার অভিযোগ করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বরুড়া উপজেলার খোশবাস দক্ষিণ ইউনিয়নের মুগজী টাওয়ার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জামায়াতের অন্তত ৫ কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির প্রার্থী হেলাল। জামায়াত এই ঘটনার জন্য বিএনপিকে দায়ি করেছে। তবে বিএনপি বলছে, জামায়াতের জনসমর্থন নেই। এরপরেও ওরা অসত্য অভিযোগ করছে।

স্থানীয় সূত্র ও জামায়াত নেতারা জানান, জামায়াত প্রার্থী হেলাল গতকাল সকালে বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের মুগজী টাওয়ার-সংলগ্ন এলাকায় গাড়ি নিয়ে গণসংযোগ করছিলেন। এসময় বিএনপির কর্মীরা অতর্কিতভাবে গাড়িবহরে হামলা চালান। এতে অন্তত পাঁচজন আহত হন। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে তাদের ওই স্থান ত্যাগ করতে বাধ্য করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জামায়াতের প্রার্থী শফিকুল আলম হেলাল বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ গণসংযোগ কর্মসূচিতে বিএনপি প্রার্থীর কর্মীরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়।’

বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন বলেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে জামায়াতের প্রার্থীর নেতাকর্মীরা অভিযোগ করছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ওরা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে উভয় পক্ষের গণসংযোগ কার্যক্রম চলছিল। এক পর্যায়ে মুখোমুখি অবস্থান হলে উত্তেজনা সৃষ্টি হয়। বড় ধরনের কিছু হয়নি। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নাঙ্গলকোটের উন্নয়নে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার যত চ্যালেঞ্জ

২

কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় চোরাই প্রসাধনী উদ্ধার

৩

মনোহরগঞ্জে ফাগুনেও দেখা মিলছে না শিমুলের

৪

তিতাসে খাল উদ্ধারে উপজেলা পরিষদের যৌথ সভা

৫

সাংবাদিকদের বিভাজনের অন্যতম কারণ প্রেসক্লাব

সম্পর্কিত

নাঙ্গলকোটের উন্নয়নে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার যত চ্যালেঞ্জ

নাঙ্গলকোটের উন্নয়নে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার যত চ্যালেঞ্জ

১২ ঘণ্টা আগে
কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় চোরাই প্রসাধনী উদ্ধার

কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় চোরাই প্রসাধনী উদ্ধার

১৩ ঘণ্টা আগে