• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

সরেজমিন বরুড়া

নারী ভোটারের বিপুল উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৩১
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৩২
logo

নারী ভোটারের বিপুল উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৩১
Photo

ঘড়ির কাঁটায় তখন সকাল সাতটা ৩৫ মিনিট। কুমিল্লা-৮(বরুড়া) আসনের আমড়াতলি চেরাগ আলী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে নারী ভোটারের সারি। সকাল আটটা ৩০ মিনিটে পেরপেটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী ভোটারের দীর্ঘ সারি। সকাল নয়টায় কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও একই অবস্থা। শুধু ওই তিন কেন্দ্র নয়, পুরো নির্বাচনী এলাকার অন্তত ৩৫ টি ভোটকেন্দ্র ঘুরে নারী ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। এদের মধ্যে সনাতন নারী ভোটারদের উপস্থিতিও ছিল বেশ। বিকেলে এই নির্বাচনী এলাকার ১০৫ টি ভোটকেন্দ্রের সবকয়টি পর্যালোচনা করে দেখা গেছে, নারী ভোটারেরাই এই আসনে ধানের শীষের প্রার্থীকে বড় ব্যবধানে জয়ী করতে নিয়ামক হিসেবে কাজ করেছেন। তাঁদের ভোটে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন জাকারিয়া তাহের সুমন। ২২ বছর পর তিনি আবারও সংসদ সদস্য হলেন।

জাকারিয়া তাহের সুমন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক।

গতকাল বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া বরুড়া উপজেলায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। যদিও জামায়াতের প্রার্থী মো. শফিকুল আলম হেলাল দাবি করেছেন, ৩০টি কেন্দ্রে ভোটে অনিয়ম হয়েছে।

উপজেলার মুড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে, নারী ভোটার উপস্থিতি। এই কেন্দ্রের ভোটার নাজমা বেগম (৪০) বলেন, এতো সুন্দর ভোট দেখিনি আর।

ওড্ডা নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারের উপচে পড়া ভিড়। ওড্ডা দাখিল মাদ্রাসা কেন্দ্রে সেনাবাহিনী ছিল তৎপর। সেখানেও নারী ভোটারের সারি। মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভংগুয়া, শশইয়া, মহিদপুর, আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্র ও একবাড়িয়া ভোটকেন্দ্র নারীদের উপস্থিতি।

কাকৈরতলা কেন্দ্রের ভোটার আয়েশা আক্তার (৩৫) বলেন, দীর্ঘ লাইন। লাইন লড়ে না। দাঁড়িয়ে আছি।

এবার ভোটারেরা ঈদের ছুটির মতো বাড়ি এসেছেন। তাঁরা পরিবার নিয়ে চারদিনের ছুটিতে বাড়ি ফিরেছেন। ভোটার সন্তানদের নিয়ে এসেছেন। দলবেঁধে ভোট দিতে যান কেন্দ্রে।

আড্ডা কেন্দ্রে এক সনাতন নারী ভোটার বলেন, দেশকে বাঁচাতে ভোট কেন্দ্রে আইছি।

এদিকে রাতে জানা গেছে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন পেয়েছেন ১০৫ কেন্দ্রে ১ লাখ ৬৭ হাজার ৪৮৬ ভোট ও জামায়াতের প্রার্থী মো. শফিকুল আলম হেলাল পেয়েছেন ৪১ হাজার ২০৯ ভোট।

জাকারিয়া তাহের সুমন বলেন, এই জয় বরুড়ার সর্বস্তরের মানুষের। আমি আগেও বলেছি, বরুড়ায় আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবাই ধানের শীষের জন্য কাজ করেছেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

২

চার বছরের সাজা এড়াতে ৮ বছর ভারতে পলাতক

৩

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

৪

চৌদ্দগ্রামে আগুনে যুবদল নেতার ঘর পুড়ে ছাই

৫

শেষ মুহূর্তে প্রতিমায় রং তুলির আঁচড়

সম্পর্কিত

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

১১ ঘণ্টা আগে