৩৫ বছর পর দেবীদ্বারে আবারও নতুন ইতিহাস গড়লেন তরুণ জুলাই যোদ্ধা হাসনাত

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

৩৫ বছর আগে ১৯৯১ সালে কুমিল্লা -৪ (দেবীদ্বার) আসনে প্রথমবার নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হয়েছিলেন তরুণ প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সী। ওই নির্বাচনে তিনি জাতীয় নেতা মুজিবনগর সরকারের উপদেষ্টা ন্যাপ প্রধান মোজাফর আহমেদকে ৮৪০ ভোটের ব্যবধানে পরাজিত করে এমপি হন। ওই সময়ে দেবীদ্বারে ব্যাপক সাড়া পড়ে। এরপর টানা প্রায় ১৬ বছর চার মেয়াদে দেবীদ্বারে এমপি ছিলেন। এবার আইনি লড়াইয়ে নির্বাচনে তিনি অংশ নিতে পারেননি। নির্বাচনে অংশ না নিয়েও ভোটের মাঠে আলোচিত- সমালোচিত ছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। অযাচিত ও তাচ্ছিল্য মন্তব্য কওে নিন্দিত হন। এবার জুলাই যোদ্ধা মো. আবুল হাসনাত ওরফে হাসনাত আব্দুল্লাহ নতুন ইতিহাস গড়েছেন। দেবীদ্বারে কম বয়সে তিনি সংসদ সদস্য পদে জয়ী হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ বৃহস্পতিবার রাতে হাসনাত ১১৬ টি ভোটকেন্দ্রের সবকয়টি জয়ী হয়েছেন বলে বেসরকারিভাবে জানা গেছে।

বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিবিহীন নির্বাচনে হাসনাত এই জয় পেয়েছেন। তাঁর সঙ্গী ছিলেন ১১ দলীয় জোটের প্রধান দল জামায়াতে ইসলামী। জামায়াতের নেতাকর্মীদের সাংগঠনিক তৎপরতা, তরুণ প্রজন্মের ভোট, হাসনাতের জ্বালাময়ী সাহসী বক্তব্য তাঁকে জয়ের পথে এগিয়ে দেয় বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।

এদিকে বিকেল সাড়ে চারটায় ভোটগ্রহণ শেষে একে একে ফল আসে। এরপর হাসনাতের সমর্থকেরা শাপলা কলি ধ্বনিতে মুখর করে তুলে দেবীদ্বার। প্রথমবার নির্বাচনে এসেই তিনি জয়ী হন।

নির্বাচনে জয়ী হওয়ার পর মো. আবুল হাসনাত বলেন, দেবীদ্বারবাসীর কাছে কৃতজ্ঞ আমি। এই জয় দেবীদ্বারবাসীর। জুলাই যোদ্ধাদের। জোটের। দেবীদ্বারে কোন ধরণের অনিয়ম হবে না, চলবে না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত