বরুড়ায় মা সমাবেশ অনুষ্ঠিত

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বরুড়ায় প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার প্রবণতা দূর করতে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় ভবানীপুর ইউনিয়নের বাতাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মা সমাবেশটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সহসভাপতি ও ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ আহম্মেদ, বিদ্যালয়ের সাবেক সভাপতি, কুমিল্লা মডার্ন হসপিটালের পাবলিক রিলেশন অফিসার মো. মাহবুবুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন, উপজেলা ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ইনচার্জ নেপাল চন্দ্র ভৌমিক, স্বাস্থ্য সহকারী মো. আব্দুল বাতেন, মা সমাবেশে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন উম্মে আসমা আক্তার, রুজিনা আক্তার প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত