উৎসবমুখর ভোট, বিপুল সংখ্যক নারী ভোটার বরুড়ায়

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ঘড়ির কাঁটায় তখন সকাল সাতটা ৩৫ মিনিট। কুমিল্লার বরুড়া উপজেলার আমড়াতলি চেরাগ আলী উচ্চবিদ্যালয় মাঠে নারী ভোটারের দীর্ঘ সারি। এরপর একই অবস্থা কাদবা তলাগ্রাম তরণী চরণ লাহা উচ্চবিদ্যালয়, নলুয়া মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পেরপেটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, একবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নারী ভোটার বেশি দেখা গেছে।

ভোটারদের অভিযোগ, বুথ কম। ধীর গতির ভোট হচ্ছে।

বরুড়ার আড্ডা ডিগ্রি কলেজ সকাল ১০ টা পর্ডন্ত ৫৭৬ ভোট পড়েছে।

কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফয়সাল মিয়া বলেন, বুথ বাড়ার দাবি উঠেছে। কিন্তু নয়টির বেশি করা যাচ্ছে না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত