কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিপুল গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে ১০২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিকেলে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে শশীদল সীমান্ত ফাঁড়ির একটি টহল দল স্থানীয় রাউৎখোলা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে ১০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া সীমান্ত সুরক্ষা, পুশইন ও মানব পাচার এবং মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত