ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

সারা দেশের ন্যায় ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় মোট ৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। উপজেলার সকল পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা, সার্বক্ষণিক তদারকি এবং সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণের ব্যবস্থা থাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক পর্যবেক্ষণ জোরদার করা হয় এবং দায়িত্বরত কর্মকর্তারা নিয়মিত কেন্দ্র পরিদর্শন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,৩৭৬ জন। এর মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৪টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ১,০৬৬ জন। উপস্থিত ছিলেন ১,০৪৮ জন এবং অনুপস্থিত ছিলেন ১৮ জন। মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে ২টি কেন্দ্রে আলিম পরীক্ষার্থী ছিলেন ২৪৮ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ২৩১ জন এবং অনুপস্থিত ছিলেন ১৭ জন।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২টি কেন্দ্রে এইচএসসি (বিএম) পরীক্ষার্থী ছিলেন ৬২ জন। উপস্থিত ছিলেন ৫৯ জন এবং অনুপস্থিত ছিলেন ৩ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।