ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদক সেবনের পর বাবাকে মারধরের অভিযোগে এক ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে উপজেলার শশীদল গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত নূরে আলম (৪০) ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নূরে আলম দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। এ কারণে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও হামলার ঘটনা ঘটাতেন। সর্বশেষ বুধবার সকালে মাদক সেবনের পর তিনি নিজের বাবাকে মারধর করেন।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় নূরে আলমকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, মাদক সেবন ও পারিবারিক সহিংসতার মতো অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।