ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে গ্রাম পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল থেকে যানজট নিরসন ও যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণপাড়া উপজেলার ব্যস্ততম সড়কগুলোতে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। যানবাহনের চাপ সামাল দিতে উপজেলার বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে গ্রাম পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সদর এলাকার নাইঘর মোড় ও মিরপুর চেকপোস্টে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ঈদকে সামনে রেখে প্রশাসনের এ উদ্যোগে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, প্রশাসনের এই উদ্যোগ ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করতে সহায়ক হবে। এমন উদ্যোগের কারণে সড়কে যানজটের সমস্যা অনেকাংশেই কমে আসবে। ঈদে ঘরমুখো মানুষের জন্য এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।
ব্রাহ্মণপাড়া সদর বাজারের ব্যবসায়ী আবুল কালাম বলেন, ঈদের সময় সড়কগুলোতে যানবাহনের চাপ অনেক বেড়ে যায়। যার ফলে সড়কগুলোতে যানজট লেগে যায়। প্রশাসন আগে থেকেই ব্যবস্থা নেওয়ায় আশা করছি এবার যানজট কিছুটা কম হবে।
স্থানীয় সিএনজি অটোরিকশা চালক শামসু মিয়া বলেন, এলোপাতাড়ি গাড়ির কারণে সিএনজি স্ট্যান্ডে অনেক সময় বিশৃঙ্খলা তৈরি হয়। এখন আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা থাকায় গাড়ি চলাচল ও যাত্রী ওঠানামা অনেকটা শৃঙ্খলার মধ্যে হচ্ছে। এটা চলমান থাকলে ঈদের আগে ও পরে সড়কে তত একটা যানজট থাকবে না।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) মাহমুদা জাহান বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গ্রাম পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। যানজট নিরসন এবং শৃঙ্খলা বজায় রাখতে তারা কাজ করছেন। প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে।
তিন আরও বলেন, যাত্রী ও চালকদেরও সচেতন থাকতে হবে। সবাই নিয়ম মেনে চললে ঈদ যাত্রা আরও স্বস্তিদায়ক হবে।