ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম খলিল (আড়াই বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার ষাইটশালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম খলিল ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পরিবারের অগোচরে খেলতে খেলতে শিশুটি বাড়ির পাশের পুকুরের পাড়ে চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সে।

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে নেমে খোঁজ করলে পানির নিচে শিশুটির নিথর দেহ পাওয়া যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. জাকিয়া সুলতানা বলেন, পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনরা। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত