• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ২১: ৪০
logo

Photo

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ব্রাহ্মণপাড়া উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়নের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এড. আবদুল আলীম খান। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

ইফতার ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোশারফ হোসেন খান চৌধুরী কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, ইউজিসির চেয়ারম্যান আক্তার হোসেন, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, এড. কামরুল হাসান, শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আক্রামূল ইসলাম, প্রেস ক্লাবের সহসভাপতি মো. রেজাউল করিম, সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. অপু খান চৌধুরী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং ও দায়িত্বপূর্ণ পেশা। সমাজের অসঙ্গতি তুলে ধরা, সত্য প্রকাশ করা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করাই একজন সাংবাদিকের মূল দায়িত্ব। ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ধারা বজায় রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনেও সমাজের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাছুম বিল্লাহ। মোনাজাত শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

২

কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

৩

নজরুলচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে: কৃষিমন্ত্রী

৪

কুমিল্লা সিটি করপোরেশনের ৮৩২ কর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

৫

চিপস কিনতে গেলে দোকানে শিশুকে ধর্ষণের চেষ্টা

সম্পর্কিত

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

১৪ ঘণ্টা আগে
কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৪ ঘণ্টা আগে
নজরুলচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে: কৃষিমন্ত্রী

নজরুলচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে: কৃষিমন্ত্রী

১৫ ঘণ্টা আগে