ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার মুমিনুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৪ মে ২০২৬, ১৯: ৩৩
Thumbnail image

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হয়েছেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর গ্রামের মো. মুমিনুল ইসলাম। গত ২ মে ওই কমিটি প্রকাশিত হয়। এর আগে গত ৪ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ওই কমিটির অনুমোদন দেন।

জানা গেছে, মো. মুমিনুল ইসলাম ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভ‚মিকা পালন করে আসছেন। বিশেষ করে শিক্ষার্থীদের অধিকার আদায়, সংগঠনকে সুসংগঠিত করা এবং হাসিনা বিরোধী আন্দোলন-সংগ্রামে তাঁর ভ‚মিকা ব্যাপক প্রশংসিত হয়েছে।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সরব ও সাহসী ভ‚মিকা পালন করেছেন।

মো. মুমিনুল ইসলাম বলেন, আমাকে যে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত