ব্রাহ্মণপাড়ায় শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে ব্রাহ্মণপাড়া সদর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও বিপুলসংখ্যক অভিভাবক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। তিনি শিক্ষার পরিবেশ রক্ষায় মায়েদের ভ‚মিকার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা জাহান বলেন, শিশুর শিক্ষার হাতেখড়ি হয় পরিবার থেকে, আর সেখানে মায়ের ভ‚মিকা সবচেয়ে বেশি। একটি মেধাবী প্রজন্ম গড়তে হলে মায়েদের সচেতন হতে হবে। কেবল বিদ্যালয়ে পাঠালেই হবে না, বাড়িতেও শিশুর পড়াশোনা ও আচরণের দিকে নজর রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা হালিমা পারভীন, সহকারী শিক্ষা অফিসার মো.জয়নাল আবেদিন।

সভাপতিত্ব করেন সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান। বক্তারা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির আহবান জানান। তারা বলেন, ঝরে পড়া রোধ এবং শিশুদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত করতে মায়েদের সচেতনতা বিকল্পহীন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত