• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১৫: ৪৭
logo

Photo

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে কুমিল্লার একটি রেস্টুরেন্টে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন জসিম। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরী।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম। তিনি রমজান মাসে ডায়াবেটিস রোগীদের খাদ্যাভ্যাস, ওষুধ গ্রহণ, ইনসুলিন ব্যবস্থাপনা এবং নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষজ্ঞ মতামত প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল লতিফ, গাইনি বিশেষজ্ঞ ডা. দিলরুবা আক্তার এবং কিডনি বিশেষজ্ঞ ডা. মো. জহিরউদ্দীন, ডা. নজরুল ইসলাম শাহীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. জান্নাতুল ফেরদৌস বিথী।

এছাড়া বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মুমিন ফেরদৌস, মাধবপুর আলহাজ মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম, শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন সরণ, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

২

কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

৩

নজরুলচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে: কৃষিমন্ত্রী

৪

কুমিল্লা সিটি করপোরেশনের ৮৩২ কর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

৫

চিপস কিনতে গেলে দোকানে শিশুকে ধর্ষণের চেষ্টা

সম্পর্কিত

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

৪ ঘণ্টা আগে
কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

৫ ঘণ্টা আগে