ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল কাজী মার্কেট থেকে ধান্যদৌল বাজারগামী তিন রাস্তার মোড়ে রাজ্জাকের দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন একই উপজেলার শশীদল গ্রামের মো. রেজাউল করিম ওরফে রাকিব (২৫) ও একই এলাকার মো. তারেক (২০) ।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম তপন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা হয়। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।