• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান ইয়াছিনের

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ২০
logo

Photo

কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নেতা আমিন উর রশিদ ইয়াছিন।

আজ রোববার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুমিল্লা-৫ আসনে আমি যা দেখেছি, তাতে স্পষ্ট—এখানে বিএনপির গণজোয়ার তৈরি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি মানুষ উৎসবমুখর পরিবেশে ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে। তিনি আরও বলেন, মা-বোনরা বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মজু বলেন, জসিম উদ্দিন জসিম একজন জিয়া পরিবারের নিবেদিত কর্মী। দীর্ঘ ৩০ বছর ধরে তিনি সুখে-দুঃখে মানুষের পাশে থেকেছেন। বন্যা ও দুর্যোগে নিজের জীবনবাজি রেখে মানুষের সেবা করেছেন। তাই আগামী ১২ ফেব্রুয়ারি আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করব।

ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিন জসিম তাঁর বক্তব্যে বলেন, আমি কী করেছি, তা আপনারাই দেখেছেন। আমি আজীবন আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই। আমার মায়ের স্বপ্ন পূরণে এবং শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়নে আপনারা একত্রিত হয়েছেন। আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে জয় নিশ্চিত করলেই আপনাদের পরিশ্রম সার্থক হবে।

নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম। সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু।

সভায় আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি মো. রবি উল্লাহ রবি, সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, বর্তমান সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন ভূঁইয়া ও শাহজাহান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান জুম্মান মালদার, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও চারবারের সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, উপজেলা বিএনপির সদস্য মাসুকুল আলম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক উর্মী আক্তার ভূঁইয়া প্রমুখ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সিপিবির আবদুল্লাহ আল ক্বাফি রতনের দিনভর প্রচারণা

২

কেন্দ্র দখল করতে আসলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে: ডা. তাহের

৩

কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান ইয়াছিনের

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুমিল্লা মডার্ন হাসপাতালের সমঝোতা চুক্তি

৫

নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন

সম্পর্কিত

সিপিবির আবদুল্লাহ আল ক্বাফি রতনের দিনভর প্রচারণা

সিপিবির আবদুল্লাহ আল ক্বাফি রতনের দিনভর প্রচারণা

৬ ঘণ্টা আগে
কেন্দ্র দখল করতে আসলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে: ডা. তাহের

কেন্দ্র দখল করতে আসলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে: ডা. তাহের

৬ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুমিল্লা মডার্ন হাসপাতালের সমঝোতা চুক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুমিল্লা মডার্ন হাসপাতালের সমঝোতা চুক্তি

৯ ঘণ্টা আগে

১২ ঘণ্টা আগে