ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

গরম পানিতে পড়ে ওয়াছানাত আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। ওয়াছানাত আক্তার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের পূর্বপাড়া এলাকার আল আমিনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, আল আমিন পাঁচ মাস আগে পরিবারসহ ঢাকায় বসবাস শুরু করেন। ঘটনার দিন গত বৃহস্পতিবার সকালে গোসলের জন্য শিশুটির মা পানি গরম করেন। অসাবধানতাবশত খেলার ছলে ফুটন্ত গরম পানির পাত্রে পড়ে যায় শিশু ওয়াছানাত। এতে তার শরীরের বড় একটি অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়। শিশুটির চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুটির শরীরের প্রায় ৭০ শতাংশ অংশ গরম পানিতে পুড়ে গিয়েছিল। তার অবস্থা ছিল আশঙ্কাজনক। একদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে সে মারা যায়। শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।