ব্রাহ্মণপাড়ায় চুরির দায়ে যুবকের কারাদন্ড

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত তানভীর (২০) উপজেলার মনোহরপুর এলাকার বাসিন্দা। তিনি সুমনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী তানভীরকে চুরির সময় হাতেনাতে আটক করে। পরে তার কাছ থেকে চুরি করা বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, আটক তানভীরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক শুনানি শেষে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তারেক রহমান বলেন, চুরির মতো অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত