• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

ছাগল বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ২০: ০৩
logo

Photo

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নুরুল ইসলাম (৪৫) নামের এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দুলালপুর-বেজুড়া সড়কের শ্মশানখোলা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া পূর্ব পাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে। তিনি পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নুরুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে দুলালপুর বাজার থেকে বেজুড়া এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি শ্মশানখোলা ব্রিজের ওপর উঠলে হঠাৎ একটি ছাগল সামনে চলে আসে। ছাগলটিকে বাঁচাতে গিয়ে নুরুল ইসলাম সজোরে ব্রেক ধরলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

নিহতের বড় ভাই নজরুল ইসলাম জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, এ ধরনের কোনো দুর্ঘটনার খবর এখন পর্যন্ত থানায় কেউ জানায়নি। তবে আমরা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

স্বামীর পরকীয়া, স্ত্রীর ঝুলন্ত মরদেহ

২

কুমিল্লা নগরে ছাদ থেকে পড়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

৩

লাকসামে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

৪

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ হাজার ইয়াবাসহ বাস চালক গ্রেপ্তার

৫

ছাগল বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সম্পর্কিত

স্বামীর পরকীয়া, স্ত্রীর ঝুলন্ত মরদেহ

স্বামীর পরকীয়া, স্ত্রীর ঝুলন্ত মরদেহ

৫ ঘণ্টা আগে
কুমিল্লা নগরে ছাদ থেকে পড়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

কুমিল্লা নগরে ছাদ থেকে পড়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

৫ ঘণ্টা আগে
লাকসামে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

লাকসামে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

৬ ঘণ্টা আগে