ব্রাহ্মণপাড়ায় ২৫০ পিস ইয়াবাসহ তরুণ-তরুণী গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ এক তরুণ ও এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় সংসদ সদস্য জসিম উদ্দিনের মাদকবিরোধী বিশেষ নির্দেশনার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের মোছা. ফাতেমা আক্তার (২৭) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের কান্দারপাড় গ্রামের মো. সোহেল রানা ওরফে কালা (২২)।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় সংসদ সদস্যের যে মাদকবিরোধী তৎপরতা, তারই ধারাবাহিকতায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গ্রেপ্তার আসামিদের আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত