• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

স্কাফ সিরাপসহ গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ২১: ০২
logo

স্কাফ সিরাপসহ গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ২১: ০২
Photo

ব্রাহ্মণপাড়া থানায় পুলিশের পৃথক অভিযানে ৪৫ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অপর এক অভিযানে দুটি জিআর ওয়ারেন্ট ও একটি সাজাভুক্ত মামলার পলাতক আসামিসহ মোট দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ব্রাহ্মণপাড়া থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার সময় চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া (পদুয়ারপাড়) এলাকায় অভিযান চালানো হয়। সেখানে বড়ধুশিয়া-নাগাইশগামী পাকা রাস্তার ওপর থেকে ৫ বোতল স্কাফ সিরাপসহ মো. বাপ্পী (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। বাপ্পী কুমিল্লা কোতোয়ালি মডেল থানার আড়াইওড়ার বাসিন্দা।

এর আগে, গতকাল ১ জুলাই রাতে শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি নোয়াপাড়া এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে নুরুল ইসলামের পরিত্যক্ত রান্নাঘরের মেঝের মাটির নিচে লুকিয়ে রাখা ৪০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা মাদককারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অপর এক অভিযানে একটি জিআর মামলার সাজাভুক্ত পলাতক আসামি মো. জমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। জমির হোসেন দক্ষিণ তেতাভূমি (নোয়াপাড়া) গ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদক ও অপরাধ দমনে আমাদের এই বিশেষ অভিযান চলমান রয়েছে। আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বরুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

নানা আয়োজনে কুমিল্লায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন

৪

কুমিল্লা উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনষ্টিটিউটে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালন

৫

চৌদ্দগ্রামে সিএনজিচালিত অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

সম্পর্কিত

বরুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

বরুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

১২ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩ ঘণ্টা আগে

১৪ ঘণ্টা আগে