• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

কুমিল্লা-৫ আসন

সিপিবির আবদুল্লাহ আল ক্বাফি রতনের দিনভর প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ৫৮
logo

Photo

কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফি রতন গতকাল রোববার দিনভর প্রচারণা করেন। এ সময় তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য কাস্তে প্রতীকে ভোট চেয়েছেন।

আজ রোববার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই এলাকায় আবদুল্লাহ আল ক্বাফি গণসংযোগ ও পথসভা করেন। এ সময় বলেন, ‘দুর্নীতিমুক্ত সোনার বাংলা নির্মাণ আমাদের নির্বাচনী প্রধান অঙ্গীকার। দেশ দুর্নীতিমুক্ত ও অর্থ পাচার বন্ধ হলে প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থা করা যাবে। বেকার তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য শিল্পকারখানা তৈরি করা যাবে। সকল নগরিকের জন্য স্বাস্থ্যসেবা ঢেলে সাজানো সম্ভব হবে। প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা যাবে।’

আবদুল্লাহ আল ক্বাফি রতন বলেন, তাঁর নির্বাচনী এলাকায় প্রবাসী লোকজনের আধিক্য আছে। তাঁদের বিষয়ে তিনি বলেন, ‘বিদেশে যাঁরা কাজ করেন, তাঁদের প্রণোদনার ব্যবস্থা করতে হবে। প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ৫ শতাংশ নগদ সহয়তা প্রদান ও কর্মস্থলে মৃত্যুবরণকারীদের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনা আমাদের নির্বাচনী অঙ্গীকার। এ ছাড়া নির্বাচিত হলে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এলাকার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাব।’

বিগত শাসনকাল ও ক্ষমতাসীন দলগুলোর সমালোচনা করে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও সেটি প্রতিষ্ঠিত হয়নি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ যারাই ক্ষমতায় ছিল, কেউই সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে পারেনি। আমরা অঙ্গীকার করছি, আমরা যদি ক্ষমতায় যাই বা সংসদে যাই, তাহলে মুক্তিযুদ্ধের যেই চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং চব্বিশের গণুঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নের জন্য আমরা সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করব। ভঙ্গুর গণতন্ত্র নয়, আমরা টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখব।’

শিল্পায়ন ও কৃষির আধুনিকায়নের ওপর জোর দিয়ে আবদুল্লাহ আল ক্বাফি বলেন, ‘এই নির্বাচনী এলাকার ওপর দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা-সিলেট মহাসড়ক ও ঢাকা-চট্টগ্রাম রেলপথ গেছে। এ সুযোগ গ্রহণ করে এ অঞ্চলকে শিল্পনগরীতে গড়ে তোলা আমাদের অঙ্গীকার। কৃষি আধুনিকায়ন আমাদের এলাকার অন্যতম অঙ্গীকার। এলাকার শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য এ এলাকায় ফ্রিল্যান্সিং ব্যবসার প্রসার ঘটানোর জন্য আইটি হাব গড়ে তোলা হবে।’

পথসভায় বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা আসলাম খান, সিপিবি কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক অশোক দেব, কৃষকনেতা কাজী নূর আহমেদ, ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলার সাবেক সভাপতি ও সিপিবি নেতা শেখ আবদুল মান্নান, সিপিবি নেতা গণেশ ভট্টাচার্য, কৃষকনেতা আবদুল ওহাব, ক্ষেতমজুর নেতা আবদুর রব, যুব ইউনিয়ন কুমিল্লা জেলা সাবেক সভাপতি এম কে এম মিজানুর রহমান প্রমুখ।

আবদুল্লাহ আল ক্বাফি গত দুদিন নির্বাচনী এলাকায় খোলা পিকআপ ভ্যানে করে জনসংযোগ করেন। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর, মাধবপুর, মীরপুর, মকিমপুর, ষাইটশালা, জামতলা, দুলালপুর, ভবানীপুর, মালাপাড়া, শিদলাই, মহালক্ষ্মী পাড়া, বুড়িচং উপজেলার রাজাপুর, সংকুচাইল, বুরবুরিয়া, খরাতাইয়া, ষোলনল, সাহেবাবাদে পথসভা করেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব হলেন ওল্ড ভিক্টোরিয়ান্স মো. মামুনুর রশীদ ভূঞা

২

সড়ক সংস্কারের দাবিতে দাউদকান্দির গৌরিপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা

৩

যৌন হয়রানির অভিযোগে অটোচালককে ‘নাকে খত’

৪

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

৫

কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

সম্পর্কিত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব হলেন ওল্ড ভিক্টোরিয়ান্স মো. মামুনুর রশীদ ভূঞা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব হলেন ওল্ড ভিক্টোরিয়ান্স মো. মামুনুর রশীদ ভূঞা

৪ ঘণ্টা আগে
সড়ক সংস্কারের দাবিতে দাউদকান্দির গৌরিপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা

সড়ক সংস্কারের দাবিতে দাউদকান্দির গৌরিপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা

৫ ঘণ্টা আগে

২০ ঘণ্টা আগে