ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু ও যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় নারী-পুরুষদের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব বদরুল হাসান লিটন, কুমিল্লা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক মিঠুন, সহসভাপতি মহসিন কবির সরকার, চারবারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সরকার, দপ্তর সম্পাদক মো. হেদায়েতুল্লাহ, ছাত্র বিষয়ক সম্পাদক জাকির খান সম্রাট, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল হোসেন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন মনিরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।