ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৭ শিক্ষার্থী

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষায় মোট ৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলায় মোট ১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে এসএসসি পরীক্ষার জন্য ৭টি, দাখিলের জন্য ৪টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) এর জন্য ১টি কেন্দ্র রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর ব্রাহ্মণপাড়া উপজেলায় মোট নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৩,০০৭ জন। এর মধ্যে এসএসসিতে ২,০১৬ জন পরীক্ষার্থীর মধ্যে বাংলা প্রথম পত্রে অনুপস্থিত ছিল ২০ জন। দাখিলে ৮১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫ জন এবং এসএসসি (ভোকেশনাল) ১৯৭ জনের মধ্যে ২ জন পরীক্ষার্থী প্রথম দিনে অনুপস্থিত ছিল। প্রথম দিনের পরীক্ষায় কোনো শিক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত