জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক

Thumbnail image

জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে গতকাল রোববার আটক করা হয়েছে। তাঁর বাসার সামনে থেকে তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, শওকত মাহমুদকে কোথা থেকে কোন মামলায় আটক করা হয়েছে, তা পরে জানানো হবে।

গত এপ্রিলে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আর মহাসচিব শওকত মাহমুদ।

এক সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন শওকত মাহমুদ। ২০২৩ সালের ২১ মার্চ বিএনপির সব পর্যায়ের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।

তিনি কুমিল্লা-৫(বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনও করেছিলেন। ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। মালাপাড়া ইউনিয়নে তাঁর গ্রামের বাড়ি।

তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এক পর্যায়ে দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। ব্রাহ্মণপাড়া বিএনপির সঙ্গেও তাঁর বিরোধ ছিল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত