• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ , ২ শিশু উদ্ধার

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ২১: ১৯
logo

Photo

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গাড়ি চুরির মামলার মূল আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে পৃথক অভিযানে জিডি মূলে দুইজন শিশু ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার ভোররাতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পরিচালিত অভিযানে এ গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. আনিছুজ্জামান এবং দেবীদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীনের দিকনির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে গাড়ি চুরির মামলার এজাহারভুক্ত মূল আসামী মো. শুক্কুর মিয়া পারভেজ (২০) কে গ্রেপ্তার করা হয়। এছাড়া একটি জিআর পরোয়ানাভুক্ত আসামী মামুন মিয়া (৩৮) এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত মো. জালাল উদ্দিন (৩৫) কে আটক করা হয়।

অন্যদিকে পৃথক অভিযানে জিডি মূলে নিখোঁজ দুই শিশু— জান্নাতুল কিফায়া সানজিদা (১৩) ও নুসরাত জাহান জুঁই (১৫) কে উদ্ধার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক জানান গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে নিয়মিত মামলার আসামীকে আদালতে চালান দেওয়া হয়েছে। পরোয়ানাভুক্ত আসামীকে পরোয়ানা মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত আসামীকে সাজা কার্যকরের জন্য প্রেরণ করা হয়েছে।

উদ্ধারকৃত দুই শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বরুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

নানা আয়োজনে কুমিল্লায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন

৪

কুমিল্লা উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনষ্টিটিউটে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালন

৫

চৌদ্দগ্রামে সিএনজিচালিত অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

সম্পর্কিত

বরুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

বরুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৪ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫ ঘণ্টা আগে