ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। স্ত্রীকে মারধর ও যৌতুক দাবির অভিযোগে শাশুড়ির দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতে হাজিরা দিতে গেলে গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লার ২ নম্বর আমলি আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরের স্ত্রী মারিয়া আক্তারকে মারধর ও যৌতুক দাবির অভিযোগে তাঁর শাশুড়ি বাদী হয়ে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ একটি মামলা দায়ের করেন।
২০২৫ সালের ২ নভেম্বর সাইফুল ইসলাম আলাউল আকবরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করা হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালের ২১ সেপ্টেম্বর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত সপ্তাহে তিনি ইউনিয়ন পরিষদে আসেন। মঙ্গলবার মামলায় আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।