ব্রাহ্মণপাড়ায় ৬০০ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর সাড়ে ১টার দিকে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে উপজেলার ধান্যদৌল এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সৈকত মজুমদার ও এএসআই সাইফুল আলম সিদ্দিকীসহ সঙ্গীয় ফোর্স ধান্যদৌল গ্রামের মজিদ মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় সোনা মিয়া ওরফে ইসমাইল (৩৯) নামের এক ব্যক্তির বসতঘর থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার সোনা মিয়া উপজেলার ধান্যদৌল গ্রামের বাসিন্দা।

ব্রাহ্মণপাড়া থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত