• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসীম উদ্দিনের পরিচ্ছন্নতা অভিযান

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ২২: ৪৪
logo

Photo

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ শনিবার উপজেলার শশীদল ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন।

উদ্বোধনের পর এমপি জসীম উদ্দিন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে শশীদল এলাকার বিভিন্ন সড়ক, ঝোপঝাড় ও আশপাশের অপরিচ্ছন্ন স্থান পরিষ্কারের কাজে অংশ নেন। এ সময় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করতে নালা-নর্দমা এবং আশপাশে জমে থাকা আবর্জনা অপসারণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে এমপি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিজেদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। তিনি বলেন, প্রতিটি বাড়ির আঙিনা, নালা-নর্দমা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত শনিবারের কর্মসূচির অংশ হিসেবে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এজন্য তিনি স্থানীয় জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অভিযান চলাকালে বিভিন্ন সড়ক, নালা-নর্দমা ও আশপাশে জমে থাকা আবর্জনা অপসারণ করা হয় এবং বাড়ির আশপাশে কোথাও পানি জমে না রাখার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

২০ বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২

মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

৩

কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা আবদুল খালেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

৪

বার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

৫

এক বছরে গবেষণায় ৫ ধাপ পিছিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সম্পর্কিত

২০ বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২০ বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২ ঘণ্টা আগে
মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২০ ঘণ্টা আগে

১ দিন আগে
বার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

১ দিন আগে