ব্রাহ্মণপাড়ায় আমগাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আমগাছ থেকে পড়ে সাগর সূত্রধর (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ চান্দলা গ্রামের সূত্রধর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর সূত্রধর ওই গ্রামের সত্য সূত্রধরের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের একটি গাছে আম পাড়তে ওঠে সাগর। একপর্যায়ে অসাবধানতাবশত সে গাছ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর হোসেন জানান, শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, বিষয়টি আমি মাত্র আপনার কাছে শুনলাম। শিশুটি কীভাবে মারা গেছে এবং সেখানে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত